Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ীর মৃত্যু


২৫ জুন ২০১৮ ১২:৩০ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ীর মৃত্যু

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কায়য়ুম (২৮) নামে এক জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ফিরোজ নামে আরও এক জন। পুলিশ দাবি করেছে, হতাহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটায় উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকায় এ ঘটনা ঘটে। নিহত কায়য়ুম চৌকা গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। এ ঘটনায় আহত একই এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে ফিরোজ (৩৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রাত আড়াইটার দিকে মনাকষা ইউনিয়নের চৌকায় ফিরোজের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় কাইয়ুম ও ফিরোজ গুলিবিদ্ধ হয়। দুজনকে আটক করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর কাইয়ুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরও জানান, রাতের অভিযানে জেলায় মোট ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

আরও পড়ুন

১০ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ১২ জনের মৃত্যু
‘বন্দুকযুদ্ধে’ ৮ জেলায় ৯ জনের মৃত্যু
পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মাদক ব্যবসায়ী নিহত
পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬
সাত জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৯
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
মাদকবিরোধী অভিযানে ৫ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৫ জনের মৃত্যু
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
যশোরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook