Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বাসচাপায় মা-শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও শিশু নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও তাদের সাত বছর বয়সী বড় সন্তান। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর অপর দুইজন আহত হন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো