Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতীক নিয়ে নাগরিক ঐক্যের আবেদন নাকচ করল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: নাগরিক ঐক্য তাদের প্রতীক ‘কেটলি’র বদলে শাপলা অথবা দোয়েল পাখি বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল। মঙ্গলবার (১৭ জুন) নাগরিক ঐক্যের এই আবেদন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন (ইসি) নাগরিক ঐক্যের আবেদনটি নাকচ করে দিয়েছে।

‎দলের সাধারণ সম্পাদক সই করা আবেদন পত্রটি জমা দেন নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তার ও দফতর সম্পাদক মহিদুজ্জামান মহিদ। ‎দু’সদস্যের প্রতিনিধি ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জমা দেন বলে জানান সচিবের একান্ত সচিব মোখলেছুর রহমান।
‎
‎নারী ঐক্যের ফেরদৌসী সাংবাদিকদের বলেন, “নাগরিক ঐক্য দলীয় পছন্দ অনুযায়ী প্রতীক পায়নি। নির্বাচন কমিশন আমাদের ‘কেটলি’ প্রতীক দিয়েছে। আমরা দলীয় পছন্দ অনুযায়ী শাপলা বা দোয়েল পাখি প্রতীক চেয়ে আবেদন করেছি।”
‎
‎এ বিষয়ে দফতর সম্পাদক মহিদ গণমাধ্যম বলেন, “আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন জমা দিয়েছি। শাপলা ও দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় এই দুটি প্রতীক দলকে বরাদ্দ দেওয়া যাবে না বলে জানিয়েছেন। তবে নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার পর অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন।”
‎
‎আগামীতে নাগরিক ঐক্য নতুন করে আবেদন করবে বলে জানান দফতর সম্পাদক।
‎
গত বছরে ২ সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-১৯৭২ অনুযায়ী নাগরিক ঐক্যকে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। তাদের নিবন্ধন নম্বর ৫২ এবং দলটির প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘কেটলি’।
‎
‎ ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। নিবন্ধনের জন্য দুই দফায় আবেদন করার পরও নির্বাচন কমিশন দলটির নিবন্ধন দেয়নি।
‎
২০২৪ সালে আদালতের আদেশে নিবন্ধন পায় নাগরিক ঐক্য।
‎

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো