Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা মানা হবে না: ইনকিলাব মঞ্চ

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আমরা বেঁচে থাকতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ঐদিন সারাদেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

শরীফ ওসমান বিন হাদী বলেন, আমাদের অন্তর্বতী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেব না। ৮ আগস্ট আবার কোথা থেকে আসলো? আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ আগস্ট। ৮ আগস্ট যদি সরকার এমন কিছু করতে চায় আমরা সেদিন বিপ্লব-বেহাত দিবস পালন করবো। এ সময় শরীফ ওসমান ৩৬শে জুলাই তথা ৫ আগস্টকে জাতীয় মুক্তি দিবস কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণার দাবি জানায়।

বিজ্ঞাপন

এ সময় তিনি দাবি করেন, শহিদ আবু সাইদ দিবসকে শুধু আবু সাইদ দিবস না করে বরং জুলাই শহিদ দিবস বা শহিদ দিবস ঘোষণা করার। যাতে অন্যান্য শহিদের পরিবার এই দিবসটিকে সমানভাবে নিজের করে নিতে পারে।

সাবেক ইসি নূরুল হুদাকে জুতার মালা পরানোর পর যারা এটিকে মব বলেছেন তাদের উদ্দেশ্যে ওসমান বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ সাহেবকে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে এসেছে। তখন কেউ তাদের মব সন্ত্রাস বলেনি আর এখন সুশীলতা দেখানো হচ্ছে।

এ সময় শুধু আলিয়া মাদরাসা বোর্ড নয়, বরং জুলাই অভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষক-ছাত্রদের অবদানকে স্বীকৃতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে দিনটিকে উদযাপনের দাবি তোলা হয়।

জুলাইয়ের ১ তারিখ ‘লাল মার্চ’ কর্মসূচির উল্লেখ করে শরীফ ওসমান বলেন, আগামী জুলাইয়ের এক তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৪টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্রজনতা মানিক নিয়ে এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে।

তিনি আরও বলেন, ‘সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহিদ পরিবার আসবেন, ছাত্রজনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নিবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। আমরাও তাদের সঙ্গে থাকবো।’

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

আরো