Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নেতা শরীফুল সিটিটিসির হাতে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ০০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৮ আগস্ট) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল পৌনে ৫টার দিকে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

গ্রেফতার শরীফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর