Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় অর্জন: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় অর্জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর ছাত্র সমাজের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হলে ছাত্রদের নেতৃত্বের সুযোগ দেওয়া জরুরি। নেতৃত্ব ছাত্রদের মধ্য থেকেই আসতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচন হওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।’

বিজ্ঞাপন

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের আশানুরূপ ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকেই উঠে আসবে। কিন্তু আমাদের সমর্থিত প্যানেল ব্যর্থ হয়েছে। আমরা এখন আত্মসমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, সাংগঠনিক দুর্বলতা ও গত এক বছরের নানা অস্থিরতার কারণে এনসিপি কাঙ্ক্ষিত শক্তি অর্জন করতে পারেনি।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব ও দায়ভার ছিল অনেক বড়। এজন্য আমরা এখন আত্মমূল্যায়ন করছি এবং ভবিষ্যতে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করছি।

সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গসংগঠন ও জেলা-মহানগর পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর