Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেবে লেবার পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (৩ অক্টোবর ) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করছে। আগামী নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তীতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ডা. ইরান বলেন, ‘আমরা আনারস প্রতীক নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরণ তৈরিতে কাজ করব। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণআন্দোলনের সম্মুখ সাড়ির রাজনৈতিক দল। আমরা ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোনো জোটে না থাকলেও সমমনা শক্তি হিসাবে বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা প্রাথমিকভাবে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষণা করব। কোনো জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

সভায় বিগত সময়ে লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ণ করা হবে। লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারণে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী ও নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর