Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নীতিমালা চূড়ান্ত, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

জবি করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালার সংশোধনী শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হয়েছে। আইন আকারে প্রকাশের জন্য নীতিমালাটি বর্তমানে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জকসু নীতিমালা বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নীতিমালার সকল সংশোধনী সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।

অধ্যাপক বিলাল হোসাইন আরও বলেন, ‘এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন সম্পন্ন হতে কতটা সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী জকসু নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে, ১৭ সেপ্টেম্বর জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়। সেই রোডম্যাপ অনুযায়ী, আইন পাসের পর আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর