Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার নেতৃত্বে সাদমান আব্দুল্লাহ-মাহতাপ ইসলাম

ঢাবি করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহতাপ ইসলামকে মনোনীত করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব, সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন গাজী সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া।

বিজ্ঞাপন

দফতর সম্পাদক রাকিবুল আলম রুদ্র, সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ নোমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন, জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাচ্ছেল হক, রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক ওমর ফারুক,সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক কৌফিক আদির, আইন বিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি। এ ছাড়া, কার্যকরী সদস্য হিসেবে মুরাদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর