Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমার মনোনয়ন ‘অন হোল্ড’: রুমিন ফারহানা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা-র। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে খোলামেলা মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা বলেন, “আমার মনোনয়ন আপাতত ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই এখনো কিছু আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজছে—সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

বিজ্ঞাপন

মনোনয়ন তালিকার বিষয়ে তিনি উল্লেখ করেন, “এই তালিকাটি এখনো প্রাথমিক। সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে— কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। এ ছাড়া নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণে কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বাগেরহাট-২ আসনের কথা উল্লেখ করেন।’’

উল্লেখ্য, বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের বিষয়ে জোটগত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে দল জানিয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর