Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথম আলোর সম্পাদককে ‘অপসাংবাদিকতা’ ছেড়ে রাজনীতি করার আহ্বান পাটওয়ারীর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারকে ভয় পাবার দিন আর নেই।

বুধবারা (৫ নভেম্বর) সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্য নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুয়া দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌‘প্রথম আলোর মতি ভাইকে বলব হয় আপনি সাংবাদিকতা করেন; না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব তাও অপসাংবাদিকতা বন্ধ করেন।’

বিজ্ঞাপন

এদিকে প্রথম আলোর এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে এনসিপি। দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে, এমন ঘটনার জন্য প্রথম আলোকে দুঃখ প্রকাশ করার আহ্বানও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর