Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রিব হয়ে আছে: শামসুজাজামান দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজাজামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, কিভাবে ঠেকিয়ে রাখা যায়, সেই চেষ্টা এখন চলছে। তবে এ পথে হেঁটে কোনো লাভ হবে না। দেশের মানুষ উদগ্রিব হয়ে আছে নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার হবে বিএনপির সরকার।

তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরন করা। শহিদ জিয়াকে অনুসরন করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরন করা, আর খালেদা জিয়ার পথ অনুসরন করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরন করা। ইতিমধ্যে তারেক রহমান জাতির আস্থা অর্জন করতে পেরেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমাদের সকলকে জামায়াতের ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা গণতন্ত্রের পক্ষের শক্তি না, বিপক্ষের শক্তি। বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক এরা তা চায় না। জুলাই বিপ্লবের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপির সঙ্গে ছিল বিধায় ১৫ থেকে ২০টি আসন পেয়েছিল। বিএনপির সঙ্গে না থাকলে তিনটি আসনও পায়না। এবারের নির্বাচনে একটি আসনও জুটবেনা বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর