Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমিয়ত সন্তোষজনক আসন পেলে ৮ দলে যাবে এটা ভিত্তিহীন: মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৮ দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে। এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এই সব সংবাদকে বিভ্রান্তিমূলক দাবি করে প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোনো জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোনো অপচেষ্টারের সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্হিত কাজ করছে।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর