Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-৫ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ন্যায় ও ইনসাফভিত্তিক নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ও মানবিক ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে তার ১২ দফা নির্বাচনি ইশতেহার তুলে ধরেন।

দফা গুলো হলো- ‘‘সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ; সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন’, ‘সুশাসন প্রতিষ্ঠা; স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠন’, ‘কর্মহীন, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীন ও চিকিৎসা বঞ্চিতদের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা’, ‘জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের সম্মান-মর্যাদা রক্ষা এবং পুনর্বাসন’, ‘চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সম্পূর্ণ নির্মূল’, ‘জলাবদ্ধতা নিরসন, খাল খনন এবং আধুনিক পয়ঃনিষ্কাশন, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা’’।

বিজ্ঞাপন

‘‘পরিকল্পিত নগরায়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ এবং ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ’, ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরাপদ পানি, গ্যাস ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা’, ‘স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা ও পরিবার ভিত্তিক কর্মসংস্থান প্রকল্প’, ‘নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ শহর গড়ে তোলা’, ‘বন্ধ কলকারখানা পুনরায় চালু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন’, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণ”।

যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালাম, সদস্য সচিব মো. শাহজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মোখলেছুর রহমান, এবি পার্টির সমন্বয়ক লুৎফুর রহমান, এনসিপির ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিন্টুসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর