Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১৮:২৯

চলছে বৈঠক।

ঢাকা: রাজশাহী বিভাগের বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বগুড়া জেলা বিএনপির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম, জেলার রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।

বৈঠকে রাজশাহী বিভাগের বগুড়া জেলার বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে আলোচনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর