Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পরিকল্পিত নৈরাজ্যের’ প্রতিবাদে রিজভীর নেতৃত্বে ফার্মগেটে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীসহ সারাদেশে ‘পরিকল্পিতভাবে নৈরাজ্য’ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে ‘অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এএবি)।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকাল ১০টায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

এএবি আয়োজিত মিছিলে সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

বিজ্ঞাপন

এছাড়াও মিছিলে এএবি নেতা নুরুন্নবী শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, ইমরান রানা, আমানুল্লাহ আমান, অধ্যাপক জামশেদ, ডা. মান্না, ডা. মিঠু, ডা. তারেক, প্রকৌশলী সারোয়ার মাওলা ও ড. আকিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন পরিচয়ে অভিনেতা হাসান মাসুদ
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯

আরো

সম্পর্কিত খবর