Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ কোটি টাকায় বিশ্বকাপের টিকিট, সাথে ফ্রি হটডগ ও কোকের অফার!

মাল্টিমিডিয়া ডেক্স
১২ জুন ২০২৬ ১০:০০ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১২:০০

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কিছু টিকিট ব্ল্যাকে বা অফিশিয়াল রিসেল (Resale) মার্কেটে প্রায় ২০ লাখ ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ কোটি টাকা) পর্যন্ত চড়া মূল্যে তালিকাভুক্ত করা হয় | টিকিটের এই আকাশচুম্বী দাম নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়, তখন লস অ্যাঞ্জেলেসে এক কনফারেন্সে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো টিকিটের দামের পক্ষে সাফাই গেয়ে রসিকতা করে বলেন—”যদি কেউ সত্যি সত্যি ২৮ কোটি টাকা (২ মিলিয়ন ডলার) দিয়ে ফাইনালের টিকিট কেনেন, তবে আমি নিজে ব্যক্তিগতভাবে তার কাছে একটি হটডগ ও কোক পৌঁছে দেব, যাতে তার অভিজ্ঞতাটা দারুণ হয়!” টিকিটগুলোর আসল দাম এত বেশি নয়, রি-সেলাররা অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে এই দাম হেঁকেছে। তবে ফিফা সভাপতির এই “ফ্রি হটডগ ও কোক”-এর ট্রোল বা অফারটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত ভিডিও