Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৩

এশিয়ান গেমসে হকিতে অবশেষে জয়ের খাতা খুলল বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় পুরুষ হকির ম্যাচে শ্রীলঙ্কাকে কোনো সুযোগ না দিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জিমি-আমিরুলরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রোমান সরকারের দল।

শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। একটি গোল আসে মাহবুব হোসেনের স্টিক থেকে।

আক্রমণে বাংলাদেশের আধিপত্যের সবচেয়ে বড় প্রমাণ পেনাল্টি কর্নারের সংখ্যা। পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয় লঙ্কান ডিফেন্ডারদের। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল করে ব্যবধান কমালেও সেটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে নিশ্চয় আত্মবিশ্বাসী করবে! গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে এরপর ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর