Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে গার্মেন্টস শ্রমিক হত্যা: দ্বিতীয় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালীতে পারিবারিক কলহের জেরে গার্মেন্টস শ্রমিক নাজমা বেগম মঞ্জু (৪২) হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্বামী মো. মকিম মোল্লাকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এই রায়ের আদেশ দেন। রায়ের সময় আসামি মকিম পলাতক ছিলেন।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মকিম মোল্লা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মকিম মোল্লা ছিলেন নাজমা খাতুনের দ্বিতীয় স্বামী। তার কাছ থেকে জমি বন্ধক নেওয়ার কথা বলে দেড় লাখ টাকা নিয়েছিলেন নাজমা। সেই টাকা পরিশোধ না করেই মকিমকে তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে যান তিনি। এরপর থেকে নাজমা গাজীপুরে পোশাক কারখানায় চাকরি শুরু করেন। নাজমা খাতুন ছুটিতে গ্রামে বাবার বাড়িতে আসেন। ২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি সকালে মকিম মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় তার নাজমার। পরে সোনাপুর মোড়ে দুজনের দেখা হয়। গল্প করতে করতে নাজমাকে নির্জন নিয়ে কুপিয়ে হত্যা করে। পারের দিন ২২ ফেব্রুয়ারি তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নাজমার ভাই ইমান আলী মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি স্বামী মকিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে সে জামিনে কারাগার থেকে বের হয়ে পালিয়ে যান।

সারবাংলা/এসআর