Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিমের সহকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: এক বছরেরও বেশিসময় আত্মগোপনে থাকার পর ভারতে পালানোর সময় চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের একাধিকবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। তার ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ (৫২) রাউজান উপজেলা আওয়ামী লীগের (সাময়িকভাবে কার্যক্রম স্থগিত) সহ-সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইরফান আহমেদ আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকেই সম্প্রতি তিনি ভারতে চলে যাবার সব প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু রাউজান থানা পুলিশ গোপন সূত্রে বিষয়টি জেনে যায়।

বিজ্ঞাপন

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আমাদের তথ্যের ভিত্তিতে ইরফানকে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তাকে রাউজান থানায় নিয়ে আসা হচ্ছে। এরপর আদালতে সোপর্দ্দ করা হবে। তার বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা আছে।’

ইরফান আহমেদের বিরুদ্ধে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন, আওয়ামী লীগের ফজলে করিম বিরোধী নেতাকর্মীদের হয়রানি, ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ আছে।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর