Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আখতারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে।’

বিজ্ঞাপন

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী নয়ন আহমেদ, জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদুর রহমান বিপুল, আলমাস হাসান মামুন ও বুলবুল আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর