Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজবী ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। এ বছর তিনি রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে আজবী তার বন্ধু মেহরাবসহ তিনজনের সঙ্গে বাশার মিয়ার বাগানপুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ পানিতে ডুবে যান তিনি।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আজবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে তারা দ্রুত অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর