Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নৃশংসতার গভীরতায় আমৃত্যু দণ্ড যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি: প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত ২০২৪ সালের জুলাই–আগস্টের নৃশংসতার গভীরতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তার মতে, এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দাখিলের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রসিকিউটর তামিম বলেন, গত ১৭ নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাজা দেওয়া হয়। রায়ে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডে রূপান্তরের দাবিতে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। এ আপিলে আটটি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের আগেই আমরা আপিল দাখিল করেছি। আইনে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যেই আপিলটি নিষ্পত্তি হবে।

প্রসিকিউটর তামিম বলেন, সংঘটিত অপরাধের নৃশংসতার মাত্রার তুলনায় আমৃত্যু কারাদণ্ড অত্যন্ত অপর্যাপ্ত। এ ধরনের হেনিয়াস অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। আইনেও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, তাঁদের নির্দেশ ও উসকানিতে ১ হাজার ৪শ’র অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর