Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ মে ২০২৬ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢালিউডের গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত চিত্রনায়িকা পরীমণি পর্দায় বরাবরই নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করে এসেছেন। তবে পর্দার বাইরের বাস্তব জীবনে তার সবচেয়ে বড় এবং প্রিয় পরিচয় তিনি একজন মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল আর গ্ল্যামার জগতের হাজারো চাপের মাঝেও তার কাছে জীবনের প্রধান অগ্রাধিকার এখন তার দুই সন্তান। নিজের গর্ভজাত পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া আদরের কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই পরীর বর্তমান রঙিন সংসার।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই দুই সন্তানকে বড় করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী। তবে এই নিয়ে তার মনে কোনো অভিযোগ বা আফসোস নেই; বরং একক মাতৃত্বের এই চ্যালেঞ্জিং জীবনকে তিনি দারুণভাবে উপভোগ করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরীমণি বেশ সরব। নিজের দৈনন্দিন জীবনের আনন্দ-বেদনার গল্প তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। তার শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে বসে দুই সন্তানকে নিয়ে পরম তৃপ্তিতে খাবার খাচ্ছেন পরী। অন্য ছবিতে দেখা যাচ্ছে, তিনি বড় আদরে পুত্র পূণ্যকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছেন এবং পাশেই বসে আছে ছোট্ট মেয়ে প্রিয়ম।

মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি প্রমাণ করছেন যে তিনি কেবল সন্তানদের দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটি মুহূর্ত উদযাপন করছেন। মা ও সন্তানদের এই সাবলীল ও ভালোবাসাময় ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে,’ আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’ সব মিলিয়ে সন্তানদের নিয়ে পরীর এই ফুরফুরে মেজাজ নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর