Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার কড়া নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ১২ মে ২০২৬ ১৬:০৭

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলছে, ইসরায়েলী সেনাদের দ্বারা জঘন্য হত্যাকাণ্ডে নিহত দুইজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার নিহত দুইজনের পরিবারের কাছে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ এই অঞ্চলের চলমান সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি সব আন্তর্জাতিক আইন মেনে চলার পুনরায় আহ্বান জানায়।

লেবাননে বাংলাদেশ দূতাবাস দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে ফেরত আনতে স্থানীয়দের সঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। এতে দুই বাংলাদেশি নিহত হন। নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

দূতাবাস জানিয়েছে, দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর