Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, অফিসে ছিলেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ‎প্রটোকল ছাড়াই বরিশাল নৌ-বন্দর হঠাৎ পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় যখন তিনি অফিসে যান তখনও অফিসে আসা শুরু করেনি কর্মকর্তা-কর্মচারীরা। দুই একজন যারা এসেছেন তারা প্রতিমন্ত্রীকে চিনতে পারেননি।

‎কর্মচারীরা মনে করেছেন, হয়তো অফিসের কোনো কাজে এসেছেন তিনি। তবে নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান ইমন অফিসে এসেই তাকে দেখে স্যার সম্মোধন করতেই অন্যরা বুঝেছেন তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

‎জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সোমবার (১৮ মে) রাতে বরিশালে গিয়েছেন। অবস্থান করেছেন বরিশাল সার্কিট হাউজে। তার মন্ত্রণালয়ের অধীন বরিশালে থাকা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে না জানিয়ে আকস্মিক পরিদর্শনে বের হন। নিজ মন্ত্রনালয়ের অধীনে থাকা দফতরে গিয়ে তিনি দেখেন, সরকারি কর্মচারী হিসেবে অফিসে শুধু তিনি নিজেই উপস্থিত হয়েছেন। বিআইডব্লিউটিএ বরিশাল অফিসের কোন কর্মকর্তা যথা সময়ে অফিসে উপস্থিত হয়নি।

বিজ্ঞাপন

‎নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান ইমন বলেন, প্রতিমন্ত্রী মহোদয় তাদের না জানিয়ে হঠাৎ করেই অফিসে এসেছেন। এসে তিনি দুই একজন কর্মচারীকে উপস্থিত পাননি।

‎তবে এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর