Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৫:৫২

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আমবাজার এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. রজব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক এ বিষয়ে নিশ্চিত করেন।

পুলিশ সুপার একরামুল হক জানান, রজব একই মহল্লার মো. মেহেদী ও মো. জিসানের বন্ধু। পূর্ব বিরোধের জেরে বুধবার দুপুরে জিসান রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। এ সময় মেহেদী রজবের শার্টের কলার ধরে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ছুরিকাঘাতে গুরুতর আহত রজবকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রজব শহরের মসজিদপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই যুবকই ঘটনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিল। তবে রজবের সঙ্গে তাদের বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর