Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:৫৬

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৫৭ জন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দু’জনই ময়মনসিংহ বিভাগের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে তিন জন এবং রাজশাহী বিভাগে চার জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর