Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচকের ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫

ফাইল ছবি।

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯০.৭১ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৯৯ ও ২ হাজার ৮৯ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২ শত কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বিজ্ঞাপন

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৯১টির এবং অপরির্বতিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারদর।

বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, সামিট পোর্ট ও ফার কেমিক্যাল।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬১২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সারাবাংলা/একে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর