Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে গুজব ঠেকাতে ইসি’র সভা ২৭ সেপ্টেম্বর

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১

ফাইল ছবি।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় এবং গুজব বা অপতথ্য নিয়ন্ত্রণে আগামী ২৭ সেপ্টেম্বর সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

‎নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এই সভায় আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) টিম।

‎জানা গেছে, সভায় সংশ্লিষ্ট সব দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

‎ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর এবং আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। দায়ের করা আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর