ঢাকা: রাজধানীর শ্যামপুর জুরাইন রেলওয়ে ব্রীজের নিচে একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত (১৬) বছরের এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুরাইন রেলওয়ে ব্রীজের নিচে পাবলিক টয়লেটের ভিতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। এরপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, খবর পেয়ে সকালে জুরাইন রেলওয়া ব্রীজের নিচে পাবলিক টয়লেটের ভিতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। তার ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া সম্ভব হয় নাই। পরিচয় জানার চেষ্টা চলছে। ১৫ থেকে ২০দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।