Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫০

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে তাড়াশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী এবং তার ছেলে জাকির হোসেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকে‌লে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৪ মার্চ রোকনুজ্জামান ও নাসির উদ্দীন মোটরসাইকেলে তাড়াশ থেকে সিরাজগঞ্জ আদালতের উদ্দেশে রওনা হন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়।

ওসি জানান, ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারিক আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর