Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির – ছবি : সংগৃহীত

ঢাকা: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার বিএফআইইউ’র পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউ-তে পাঠাতে বলা হয়েছে।

দেশের বেশ কয়েকটি ব্যাংক চিঠি প্রাপ্তির বিষয়টি সারাবাংলা‌কে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৬১-এর আমির এবার ২৫ বছরের তরুণ!
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর