Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৬ ১৫:২০

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিনে এ বিরোধ ঘিরে এলাকায় উত্তেজনাও দেখা দেয়।

এরই মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি স্থান থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করেই ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর