Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেস্টে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন হাসান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১২:৫৭

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালী ও সোহাগ গাজীর, তারা দুজনই স্পিনার।

আবুধাবি টেস্টে গতকাল পুরনো বলে তেমন একটা কার্যকর হতে পারেননি বাংলাদেশি পেসাররা। কিন্তু নতুন বল নিতেই প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়েছেন। আজ সকালেই পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছেন হাসানরা।

হাসান মাহমুদের হ্যাটট্রিক ৮৩তম ওভারে। ওভারের তৃতীয় বলে ইসমাত আলমকে বোল্ড করে দেন হাসান। পরের বলে কাইস আহমেদ ক্রিজে এসে আউটসাইড এজে ক্যাচ দেন উইকেটের পেছনে। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই ক্যাচ গ্লাভসে জমান লিটন দাস। পরের বলেই জিয়াউর রহমানকেও পরাস্ত করেছিলেন। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতে দেখা যায় এলবিডব্লিউ হয়েছেন জিয়া। তাতে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন হাসান।

বিজ্ঞাপন

পরে আরও এক উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেছেন বাংলাদেশি পেসার। ১৭তম টেস্ট খেলতে নামা হাসানের এটা চতুর্থ পাঁচ উইকেট। এর আগে দিনের শুরুতেই ইকরাম আখিলকে বোল্ড করেন ইবাদত হোসেন। গতকাল শেষ বিকেলে দারুণ ব্যাটিং করে অপরাজিত দিন শেষ করা ইকরামকে ৩২ রানে ফেরান ইবাদত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে আফগানিস্তানের স্কোর ২৩৬/৯। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান তুলেছিল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

নিয়োগ নিচ্ছে ব্র্যাক
১১ অক্টোবর ২০২৬ ১২:৪৪

আরো

সম্পর্কিত খবর