Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১১:২২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৩:১৩

ঢাকা: হুথি হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ১০টা ফ্লাইট বাতিল করা হয়েছে। ভোগান্তিতে ৩ হাজার ৪৩১ যাত্রী।

সোমবার (১১ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ সকাল পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এসব ফ্লাইটের যাত্রী হলেন ৩ হাজার ৪৩১ জন।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস বাংলার ২টি, সৌদিয়া এয়ার লাইন্সের ৩টি, রিয়াদ এয়ারওয়েজ এর ৩টি।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর