Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৭:০১

ড. মুহাম্মদ ওসমান ফারুক।

ঢাকা: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গেজেট জারি করা হয়।

সংসদ সচিবালয়ের প্রকাশিত ওই গেজেটে জানানো হয়েছে, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন শিগগিরই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর