জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য হতাশার। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা রান তুলছিলেন সহজেই। এর মধ্যে রিকেলটনের ক্যাচ ছাড়েন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন, পরে দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদ মাঠ ছাড়েন ইনজুরি নিয়ে। বাংলাদেশের এসব হতাশার মধ্যে অপর দিকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমাও ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তারপর তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৩৮৬। একটা সময় এই স্কোর ছিল ৪ উইকেটে ৩৫৮। অর্থাৎ দিনের প্রথম সেশনে শেষ ২৮ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা এখনো ১৪ রানে পিছিয়ে। স্বাগতিকদের হাতে আছে তিন উইকেট। ডানহাতের টেনিস এলবোর চোট নিয়ে মাঠের বাহিরে যাওয়া টেম্বা বাভুমা আবারও ব্যাটিংয়ে ফিরতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। লাঞ্চের আগে রিকেলটন অপরাজিত ৫৬ রানে।
বিস্তারিত আসছে…