Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৬:৫৭

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পদত্যাগপত্রে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বিদেশে অবস্থানের কারণে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোটদান থেকে বিরত ছিলেন।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ওসমান ফারুক দেশের রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং সাবেক শিক্ষামন্ত্রী। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানকার টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার এই পদত্যাগের পর সংসদ সচিবালয় ইতোমধ্যে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে, যার ফলে আসনটিতে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর