Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সঞ্চিত অর্থ লুট করতেই রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা: র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৮:৩০

গ্রেফতার হওয়া ৫ আসামি

ঢাকা: নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) ওপর হামলা চালিয়ে তার সঞ্চিত ২০ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন— মো. ইলিয়াস (৩৫), মো. সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), মো. দ্বীন ইসলাম (২৬) এবং মো. রিফাত (২০)।

র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, ‘গত ৪ জুলাই গভীর রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর ৮ জুলাই দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ঘটনায় অভিযান চালিয়ে মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা আগে থেকেই ববি বেগমের কাছে নগদ অর্থ থাকার বিষয়ে অবগত ছিল। সেই তথ্যের ভিত্তিতে তারা গভীর রাতে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ অর্থ লুট করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।‘

লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘অন্যান্য আলামত যাচাই-বাছাই করে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর