Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি শিক্ষার্থী শুভর জন্য চিকিৎসা সহায়তার আবেদন

সারাবাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬ ২১:১৭

শুভর চিকিৎসায় চেক বিতরণের মুহূর্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মান শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং অসহায় ও দুস্থ পরিবারের সন্তান হাবিবুর রহমান শুভর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ পাবনা সমিতি।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকায় কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি শুভকে দেখতে যান পাবনা সমিতির সভাপতি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় তার বাবা-মায়ের হাতে নগদ ১ লাখ টাকার সহায়তা তুলে দেন তিনি।

একই সঙ্গে শুভর চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ‘মানুষের শ্রেষ্ঠত্ব মানবিকতায়। মানবিক কল্যাণে মানুষের ভালো করার মাধ্যমে কারো জীবন বেঁচে যেতে পারে। আর সেই সঙ্গে বেঁচে যায় একটি স্বপ্ন।’

বিজ্ঞাপন

এদিকে, শিক্ষার্থী শুভর চিকিৎসা সহায়তায় একটি মানবিক সহায়তা টিম গঠন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে প্রধান করে সংবাদমাধ্যম ‘বাংলা পোস্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারকে সমন্বয়ক করা হয়েছে।

‘অন্তর জীবন—মানুষের জন্য’ নামে এরই মধ্যে কাজ শুরু করেছে মানবিক টিমটি। দেশবাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এ টিম। সহযোগিতার জন্য যোগাযোগ—

হাবিবুর রহমান হাবিব
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সহায়তা টিমের প্রধান
মোবাইলফোন ও বিকাশ নম্বর: +8801711337473

মোহাম্মদ অলিদ তালুকদার
মোবাইলফোন ও বিকাশ নম্বর: +8801712454554

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর