Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৫

‘নিউ ক্লাসিক্যাল’ নামের বাসটিতে এ আগুনের ঘটনা ঘটে

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দৌলতদিয়া বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইয়াহিয়া বলেন, ‘আমরা রাত ১টা ১০ মিনিটে খবর পাই দৌলতদিয়ায় একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।’

বিজ্ঞাপন

এদিকে স্থানীয়দের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এসব ধারণার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর