Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অটোরিকশাচাল‌কের মৃত‌্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০

মরদেহ। প্রতীকী ছবি।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুল‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেনি। পরে দুপুরের দিকে অটোর ঘরে গিয়ে তারা গোলাম রব্বানীর মরদেহ দেখতে পায়। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯

আরো

সম্পর্কিত খবর