Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৯

মৃত যুবদল নেতা জিএম মনির হোসেন।

‎বরিশাল: জেলায় সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে জিএম মনির হোসেন (৫৪) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড় ১২টার দিকে নগরের কাটপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

‎জিএম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরের রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহমেদ বাবলু বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে জেলা ও মহানগর যুবদলের কর্মসূচি ছিল। মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলটি কাটপট্টি এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তায় পড়ে যান মনির হোসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর