Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৯:৩২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার সব থানায় একযোগে পরিচালিত এ অভিযানে সদর মডেল থানা এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের (নবাবগঞ্জ সদর সার্কেল) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক নির্মূল এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ মহড়া ও অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে গ্রেফতার সাতজনকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুইদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর