Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৬:৪৪

জব্দ হওয়া চোরাচালানি পণ্য।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন কাজ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর