আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গা উৎসবকে ঘিরে নগর, গ্রাম, পাড়া-মহল্লায় পূজামণ্ডপে প্রতিমাগুলো রং করার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এখন তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা। আরাধ্য দেবীকে নানা বেশভূষায় রাজ-রাজেশ্বরী রূপে সাজিয়ে তুলতে ভক্তদের যেন চেষ্টার কমতি নেই। সম্প্রতি চট্টগ্রামের সদরঘাট এলাকা ঘুরে শারদীয় দুর্গোৎসবের আগ মুহূর্তের আয়োজনকে ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
ছবির গল্প / প্রতিমায় তুলির আঁচড়
শ্যামল নন্দী
৩ অক্টোবর ২০২৬ ১৪:১৪
৩ অক্টোবর ২০২৬ ১৪:১৪
সারাবাংলা/এসএন/পিটিএম