Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির মুজিব হলসহ ৫টি ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত দেবে সিনেট

ঢাবি করেস্পন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) লিখিতভাবে অনুরোধ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য সভার সিদ্ধান্ত শেষে বিষয়টি আজ সিন্ডিকেটের সভায় উঠেছে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে কথা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সিনেটের সভায়। কেননা সিন্ডিকেটের সেটি করার এখতিয়ার নেই। তাই বিষয়টি সিনেটের সভায় পাঠানো হবে এবং সেখানেই নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সভায়। ফলে সিন্ডিকেট সভার সিদ্ধান্তটি এখন সেখানে পাঠানো হবে এবং সিনেটের সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ঢাবির পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তের মধ্যে রয়েছে দুটি আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এ ছাড়াও একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এগুলো হলো— শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর