ঢাকা: ‘বিমা প্রতিনিধি/এজেন্ট’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠান জীবন বিমা করপোরেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন;
পদের নাম: বিমা প্রতিনিধি/এজেন্ট;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন;
আবেদনের সময়সীমা: ২৭ মে, ২০২৬ পর্যন্ত।