Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১১:৪৩

মুমতাহেনা অহনা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। ভাড়া বাড়িতে একাই থাকতেন তিনি।

মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের কাঁথি গ্রামের আনিসুর রহমান ও সুরমা রহমানের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করেছেন। আমার দোকানের ব্র্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইল ফোনে অসংখ্যবার কল করা হলেও কোনো সাড়া পাইনি। দুপুরে জানতে পারি শেখপাড়ার ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রায় বছর খানেক যাবৎ আমার দোকানে কর্মরত ছিল। গত কয়েকদিন আগেই শেখপাড়ায় ভাড়া বাড়িতে উঠেছিলেন। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন।

বাড়ির মালিক বলেন, এক শিশু ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখার পর আমাদেরকে জানায়। পরে আমরাও জানালা দিয়ে দেখি মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

ফের কমেছে সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৪

আরো

সম্পর্কিত খবর